জীবনে কত বিচিত্র অভিজ্ঞতার‌ই না মুখোমুখি হলাম। বহমান নদীর মতো জীবনের বাঁকে কত শত নতুন মুখের সাথেই না পরিচয় হলো। জীবনে ফেসবুক প্ল্যাটফর্ম এলো। জীবনসঙ্গিনী খুঁজে পাওয়া গেল ওখানেই। শত, সহস্র বছরের প্রচলিত মাধ্যম যেখানে বিফল, সেখানে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে গেল আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার (নৃতাত্ত্বিক ড. হেলেন ফিশারের মতে) সন্ধান পাবার উপলক্ষ্য।

যদিও জীবনের এই পর্যায়ে এসে বিশ্বাস করি মানব জীবনের শ্রেষ্ঠ পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামীনের দীদার লাভ করা তথা জান্নাত প্রাপ্তি ও জাহান্নাম থেকে মুক্তি। সকল প্রকার পার্থিব প্রাপ্তি ক্ষণস্থায়ী ও চূড়ান্ত নয়।

#আত্বোপলব্ধি

ডিজিটাল দুনিয়া মানে এমন হ‌ওয়া কখনো উচিত না, যেখানে বিগটেক কোম্পানিগুলো সবসময় আমাদের পর্যবেক্ষণ (surveillance) করবে। আমি আজকে জেনে অবাক হয়েছি যে, গুগল ড্রাইভের কন্টেন্ট অটোমেটেড টুল দ্বারা স্ক্যান করা হয়। তাই অবশ্যই মনে করি, নেক্সটক্লাউডের মতো ওপেন সোর্স প্রোডাক্ট ব্যবহার করা উচিত।

#ডিজিটাল সার্বভৌমত্ব

খুবই ভালো লাগছে, মার্ক জাকারবার্গের ফ্রি ফেসবুক প্ল্যাটফর্মের একটি বিকল্প ফ্রেনডিকা সেলফ হোস্টেড প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে ফেলতে পেরেছি। যেখানে নিজের কন্টেন্ট পাবলিশ করতে পারবো, কোনো প্রকার সারভেইল্যান্স ছাড়াই।

Now, I am powerful enough with respect to digital sovereignty to disagree gracefully with terms and conditions and privacy policy of Meta.
Hip hip hooray 🙌

#DigitalSovereignty

জীবন বড়ই অনিশ্চয়তাময়। কিছুক্ষণ পর কী হবে, নিশ্চিত করে বলা যায় না। মন খারাপ হতে পারে, আবার ভালোও হতে পারে। কিন্তু পারিপার্শ্বিকতার সাপেক্ষে মনের অবস্থা যাই হোক না কেন, ফ্রেন্ডিকা সোশ্যাল নেট‌ওয়ার্কিং প্ল্যাটফর্মে, তাও আবার নিজের কেনা ডোমেইনে, নিজের আইডেনটিটির উপর ভর করে করে এবং নিজস্ব হোস্টিংয়ে, ডিজিটাল সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে মনের ভাব প্রকাশ করতে পেরে খুবই ভালো লাগছে।

#digitalsovereignty

Sensitive content

All praise to my Allah


Finally, I've been able to set up Friendica, a decentralized social networking platform on our very own domain, hefzul.family. It is my immense pleasure to thank Almighty Allah for granting me the means to bring this project to life.

​This platform is now live as a private, safe, and independent digital home for our family to connect, share memories, and stay close—free from commercial algorithms. Looking forward to filling this space with meaningful moments together! Welcome home, everyone.

#HefzulFamily #Friendica #SelfHosted #Fediverse #Decentralized

⇧