জীবনে কত বিচিত্র অভিজ্ঞতার‌ই না মুখোমুখি হলাম। বহমান নদীর মতো জীবনের বাঁকে কত শত নতুন মুখের সাথেই না পরিচয় হলো। জীবনে ফেসবুক প্ল্যাটফর্ম এলো। জীবনসঙ্গিনী খুঁজে পাওয়া গেল ওখানেই। শত, সহস্র বছরের প্রচলিত মাধ্যম যেখানে বিফল, সেখানে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে গেল আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার (নৃতাত্ত্বিক ড. হেলেন ফিশারের মতে) সন্ধান পাবার উপলক্ষ্য।

যদিও জীবনের এই পর্যায়ে এসে বিশ্বাস করি মানব জীবনের শ্রেষ্ঠ পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামীনের দীদার লাভ করা তথা জান্নাত প্রাপ্তি ও জাহান্নাম থেকে মুক্তি। সকল প্রকার পার্থিব প্রাপ্তি ক্ষণস্থায়ী ও চূড়ান্ত নয়।

#আত্বোপলব্ধি

⇧